নিউজ ডেস্ক : হজ পালনের উদ্দেশে ৭ সেপ্টেম্বর সৌদি আরব যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। একই সময়ে তাঁর লন্ডন প্রবাসী ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমানকে নিয়ে হজ পালনের জন্য সৌদি আরব যেতে পারেন বলে জানা গেছে।
জানা যায়, ৭ সেপ্টেম্বর খালেদা জিয়া সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। একই সমেয়ে সৌদি আরব যেতে তারেক রহমানও প্রস্তুতি নিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী-কন্যাসহ দুবাই বিমানবন্দরে মা খালেদা জিয়ার সঙ্গে মিলিত হয়ে ৮ই সেপ্টেম্বর জেদ্দা বিমান বন্দরে অবতরণ করবেন। হজ পালনের পর ২০ সেপ্টেম্বর খালেদা জিয়া বাংলাদেশেশের উদ্দেশে এবং তার ছেলে তারেক রহমান লন্ডনের উদ্দেশে সৌদি আরব ত্যাগ করবেন।
৭ সেপ্টেম্বর সৌদি আরব যাচ্ছেন খালেদা জিয়া

Be the first to comment on "৭ সেপ্টেম্বর সৌদি আরব যাচ্ছেন খালেদা জিয়া"