নিউজ ডেস্ক : বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেইটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন” শীর্ষক প্রকল্পে চুক্তিভিত্তিক ৮৫১ জনকে গেইট কিপার পদে নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে।
আবেদনকারীকে কমপক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আগামী ৯ নভেম্বর ২০১৬ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। বাংলাদেশের সব জেলার প্রার্থীরাই এ পদে আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে নির্ধারিত ফরমে। এই আবেদন ফরম পাওয়া যাবে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে। পূরণকৃত আবেদন ফরম অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ পাঠাতে হবে- “চীফ পার্সোনেল অফিসার/পশ্চিম, বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী” ঠিকানায়।
রাজশাহী ও খুলনা মেট্রোপলিটন এলাকায় উক্ত পদে মাসিক বেতন সর্বসাকুল্যে ১৪,৯৫০/ টাকা এবং অন্যান্য স্থানের জন্য মাসিক ১৪,৪৫০/ টাকা।

Be the first to comment on "৮৫১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে"