নিউজ ডেস্ক : স্ত্রী সংখ্যা ৯৭। বয়স ৯২ বছর। আরও বিয়ে করতে চান তিনি। নাইজেরিয়া নিবাসী ধর্মগুরুর জীবনের ওয়ান লাইনার এটাই। আর এই সত্যিটা জানা গেল যখন সেই ধর্মগুরুর মৃত্যু গুজব সামনে এল। গল্পটা এবার খোলসা করা যাক।
নাইজেরিয়ার বাসিন্দা মহম্মদ বেলো আবুবকর। বিদা রাজ্যের মুসলিম ধর্মগুরু। জীবনে তিনি ১০৭টি বিয়ে করেছেন। তার মধ্যে ১০ জনকে ডিভোর্স দিয়েছেন। এই মুহূর্তে তাঁর স্ত্রীর সংখ্যা ৯৭। সন্তানসংখ্যা ১৮০। একবার তাঁকে বহু নিকাহের জন্য জেলেও পাঠানো হয়েছিল। কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে ফের বিয়ে করাতেই মন দেন আবুবকর।
আবুবকরের যুক্তি হল, তাঁর যদি ক্ষমতা থাকে এবং দেখাশোনা করার সংস্থান থাকে তবে আপত্তিটা কোথায়? তাঁর আরও যুক্তি হল, তিনি এইভাবে একটি মহত্ কাজ করছেন। এটা করার জন্যই তাঁকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আর তিনি এটা করেই যাবেন আমৃত্যু। সেইসঙ্গে খারিজ করে দিয়েছেন তাঁর সব মৃত্যু গুজব।
৯৭ স্ত্রী, সন্তান ১৮০ জন ॥ আরও বিয়ে করতে চান!

Be the first to comment on "৯৭ স্ত্রী, সন্তান ১৮০ জন ॥ আরও বিয়ে করতে চান!"