নিউজ ডেস্ক : ক্যালিফোর্নিয়ার কোস্টা মেসা এলাকায় চুরি করতে এসে দুই শিশুসহ তাদের মাকে ছুরিকাঘাত করেছে করেছে এক চোর। সেখানকার স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী জানান, এক চোর অ্যাপার্টমেন্টে প্রবেশ করতে চাইলে বাঁধা দেয় এই মহিলা। এ সময় জোর করে অ্যাপার্টমেন্টে ঢুকে পরে চোরটি।
ক্যালিফোর্নিয়ার পুলিশ জানায়, চোরটি অ্যাপার্টমেন্টে প্রবেশের পর ছুরি দিয়ে সেই মহিলা ও তার দুই সন্তানকে আঘাত করে এবং পালিয়ে যায়। সেখান থেকে কিছু দুরেই আমাদের অপর এক টহল দল তাকে গ্রেফতার করে। কিন্তু এ সময় সামান্য আহত হয় একজন অফিসার।
এদিকে আঘাতপ্রাপ্ত সেই মা ও শিশুদের বর্তমান অবস্থা সম্পর্কে কিছু জানায়নি পুলিশ। তারা জানায়, ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবিসি৭।

Be the first to comment on "ক্যালিফোর্নিয়া দুই শিশুসহ মাকে চোরের ছুরিকাঘাত"