শিরোনাম

১৪ হাজার পাউন্ডে নিলাম হলো রানি এলিজাবেথের প্রেমপত্র

নিউজ ডেস্ক: রাজপরিবারের সবকিছুই রাজকীয়। আর তাইতো  এক প্রেমপত্রের  দাম ১৪ হাজার পাউন্ড!  বাংলাদেশি টাকায় যার পরিমাণ  প্রায় ১৬ লাখ টাকা।   তবে সেটি মামুলি কোন প্রেমপত্র নয় । স্বয়ং মহারানী দ্বিতীয় এলিজাবেথের প্রেমপত্র।

তাই সেই প্রেমপত্র নিলামে কিনতে রীতিমত  হুড়োহুড়ি। গত ২১ এপ্রিল ৯০ বছরে পা দেয়া রানির প্রেমের বর্ণনা, নিজহাতে  লেখা  দুই পৃষ্ঠার চিঠিটি বাংলাদেশের টাকায়  প্রায় ১৬ লাখ টাকায় কিনে নিয়েছেন এক ব্যক্তি।

তিনি কীভাবে প্রথম প্রেমে পড়েছিলেন, প্রিন্স ফিলিপের প্রতি আকৃষ্ট হয়ে কীভাবে তাকে ভালোবেসে ফেলেছিলেন,  নিজের প্রেমের কাহিনীর  বর্ণনা দিয়ে রানি এ চিঠি লিখেছিলেন ১৯৪৭ সালে – লেখক বেটি শিউয়ের উদ্দেশে। তখন তার বয়স ছিল মাত্র ২১ বছর। এর কয়েক মাস পরে প্রিন্স ফিলিপের সঙ্গে তার বিয়ে হয়।

দুই পৃষ্ঠার চিঠিতে উঠে এসেছে প্রিন্স ফিলিপের সঙ্গে রানির প্রথম দেখা হওয়ার বর্ণনা, প্রিন্স ফিলিপের স্পোর্টসকারে ঘুরে বেড়ানো, এক ফটোগ্রাফের কবলে পড়া এবং নাইটক্লাবে গিয়ে নাচার ঘটনা সহ নানা ঘটনা।

লন্ডনের উইলটশায়ারে চিপেনহ্যাম অকশান নামে প্রতিষ্ঠান চিঠিটি নিলামে তোলে। অনলাইন ও টেলিফোনে ক্রেতারা দর কষাকষি করেন। তবে সর্বোচ্চ দামে চিঠিটি কিনে নেওয়া ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য এর আগে একবার  চিঠিটি নিলামে  তুলে দাম হাঁকানো হয়েছিল  ৮০০ থেকে ১ হাজার ২০০ পাউন্ড। কিন্তু সেই সময় বিক্রি হয়নি রানির  প্রেমপত্রটি।

basic-bank

Be the first to comment on "১৪ হাজার পাউন্ডে নিলাম হলো রানি এলিজাবেথের প্রেমপত্র"

Leave a comment

Your email address will not be published.


*