নিউজ ডেস্ক : স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদ এবং কঙ্গনা রানৌতের সঙ্গে বিবাদ করে খুব খারাপ অবস্থায় আছেন বলিউডের হার্টথ্রুব হৃত্বিক রোশন। সর্বশেষ মুভি মহেঞ্জোদারো তেমন সাড়া ফেলতে পারেনি। এই খারাপ সময় হয়তো শেষ হতে চলেছে হৃত্বিকের। তার আপকামিং ছবি কাবিল এর একটি ডায়লগ এখন ইন্টারনেটে ভাইরাল!
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘কাবিল’ এর ২০ সেকেন্ডের একটি ফার্স্ট লুক ভিডিও। দেখা যাচ্ছে, হৃতিক এক পুলিশ অফিসারকে বলছেন, “জবাব স্যার, জবাব দুঙ্গা। ” সেই ডায়লগ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একই দিনে আরেকটি অ্যাকশন দৃশ্য তৈরির পেছনের গল্প নিয়ে ৪ মিনিটের একটি ক্লিপ প্রকাশ করা হয়েছে।
ক্লিপটিতে ছবিটির অ্যাকশন ধারণের চিত্র এবং সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। অভিনেতা হৃতিক, কাবিল প্রযোজক রাকেশ রোশন এবং নির্মাতা সঞ্জয় গুপ্তা গল্প, অ্যাকশনের বিষয়ে কিছুটা আভাসও দিয়েছেন। ছবিটিতে হৃত্বিক একজন অন্ধের চরিত্রে অভিনয় করেছেন। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘কাবিল’। বাকীটা দর্শকদের উপরেই নির্ভর করতে হবে বলিউড হার্টথ্রুবকে।

Be the first to comment on "ছবি মুক্তির আগেই ভাইরাল হলো হৃত্বিকের ডায়লগ!"