শিরোনাম

পাকিস্তানের কোয়েটায় ফের বোমা হামলা

 নিউজ ডেস্ক:তিন দিন আগে ভয়াবহ বোমা হামলায় ৭৪ জন নিহত হওয়ার পর পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ফের বোমা হামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার শহরের আল খাইর হাসাপাতালের কাছে সন্ত্রাস-বিরোধী ফোর্সের (এটিএফ) একটি গাড়ি লক্ষ্ করে সড়কে পেতে রাখা বোমার বিস্ফোরণে ঘটানো হয় বলে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে।

এই বিস্ফোরণে ছয় বেসামরিক ও চার নিরাপত্তা কর্মকর্তা আহত হন বলে জানিয়েছেন উদ্ধার কর্মীরা।

বিস্ফোরণের ধাক্কায় সড়কটির আশপাশের ভবনের জানালাগুলো ভেঙেচুড়ে যায়।

আহতদের কোয়েটার সিভিল হাসপাতাল ও সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রেখেছে। নিরাপত্তা বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড আলামত সংগ্রহ করছে।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি বলেছেন, “এটি একটি ব্যস্ত সড়ক। সন্ত্রাসীরা এর সুযোগ গ্রহণ করেছে। তারা বোমা পেতে রেখে মোটরসাইকেল যোগে পালিয়ে গেছে।”

বোমাটিতে তিন থেকে চার কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি। উপর্যুপরি হামলার মুখে প্রদেশের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে বলেও তিনি জানান।

সোমবার কোয়েটার সিভিল হাসপাতালের জরুরি বিভাগে চালানো বড় ধরনের এক আত্মঘাতী বোমা হামলায় ৭৪ জন নিহত হন। নিহতদের মধ্যে ৬০ জনই আইনজীবী। বাকীদের মধ্যে অধিকাংশই সাংবাদিক।

এ হামলায় শহরটির এক প্রজন্মের সব আইনজীবী শেষ হয়ে গেছেন বলে জানা গেছে। এদের অধিকাংশই ছিলেন কোয়েটার প্রথম সারির আইনজীবী।  ভয়াবহ এ হামলার পর শুরু হওয়া নিরাপত্তা বাহিনীর চিরুনি অভিযানের মধ্যেই আরেকটি হামলার ঘটনা ঘটল।

 

basic-bank

Be the first to comment on "পাকিস্তানের কোয়েটায় ফের বোমা হামলা"

Leave a comment

Your email address will not be published.


*