শিরোনাম

লঞ্চের কেবিনের অগ্রিম টিকিটের বুকিং শুরু সোমবার

নিউজ ডেস্ক : ঈদে ঘরমুখো নৌ যাত্রীদের লঞ্চের কেবিনের অগ্রিম টিকিটের বুকিং স্লিপ জমা নেয়া শুরু হবে আগামীকাল থেকে। ২৭ অথবা ২৮ আগস্টের দিকে কেবিনের অগ্রিম টিকিট হাতে পেতে পারেন যাত্রীরা। আর টিকিট কালোবাজারিদের হাত থেকে রক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছেন লঞ্চ মালিকরা। অন্যদিকে স্টিমারের বুকিং শুরু হবে পহেলা সেপ্টেম্বর থেকে।

ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চের কেবিন টিকিট পাওয়াটা অনেকটা ভাগ্যের ব্যাপার। আর ঈদের সময় কেবিনের একটা টিকিট হয়ে যায় সোনার হরিণ। এ কারণে অগ্রিম টিকিট ছাড়ার খবর জানতে ব্যাকুল থাকেন ঘরমুখো যাত্রীরা। এবার ঈদুল আযহা উপলক্ষে কাল থেকে শুরু হবে কেবিনের জন্য বুকিং স্লিপ জমা নেয়া।

কেবিনের টিকিট যাতে কালোবাজারে না যায়, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানালেন এমভি কীর্তনখোলা মালিক মঞ্জুরুল আহসান ফেরদৌস। আর স্টিমারের বুকিং শুরু পহেলা সেপ্টেম্বর থেকে বলে জানান বরিশাল বিআইডব্লিউটিসি সহকারী-মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ। লঞ্চগুলোতে শুধু কেবিনের টিকিট অগ্রিম বুকিং করা যায়। তৃতীয় শ্রেণির টিকিট ভ্রমণের দিন লঞ্চে দেয়া হয়।

basic-bank

Be the first to comment on "লঞ্চের কেবিনের অগ্রিম টিকিটের বুকিং শুরু সোমবার"

Leave a comment

Your email address will not be published.


*