বিপ্লব রহমান, নিজস্ব প্রতিবেদক, নড়াইল ॥ নড়াইলের লোহাগড়ায় ৪ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার লোহাগড়া পাইলট স্কুলের মাঠে ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন নড়াইল -২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ আমিনুল হক, উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, উপজেলা কৃষি অফিসার সমরেন বিশ্বাস প্রমুখ। মেলায় ফলজ ও বনজ বৃক্ষের ২৫ টি ষ্টল দেওয়া হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত মেলা চলবে।
লোহাগড়ায় ৪ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

Be the first to comment on "লোহাগড়ায় ৪ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন"