শিরোনাম

খালেদার প্রথম টুইট

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অ্যাকাউন্ট খুলেছেন। প্রথম টুইটে তিনি দেশবাসীর উদ্দেশে লিখেছেন ‘প্রতিষ্ঠা দিবসের আহ্বান- আসুন আমরা স্বৈরশাসনকে পরাজিত করি, ঐক্যবদ্ধ হই, মুক্ত গণতান্ত্রিক সমাজ গড়ি।’

বাংলার ও ইংরেজী দুই ভাষাতেই তিনি এ আহ্বান জানান।

দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) তার এ টুইটার অ্যাকাউন্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জাতীয়তাবাদী দলের (বিএনপি) নামে একটি আলাদা ওয়েবসাইট (www.bnpbangladesh.com), ফেসবুক (bnp.communication), টুইটার (bnpbangladesh) ও ব্লগ (www.banaladeshivoices.blogspot.com) উদ্বোধন করেন খালেদা জিয়া।

basic-bank

Be the first to comment on "খালেদার প্রথম টুইট"

Leave a comment

Your email address will not be published.


*