নিউজ ডেস্ক : রাজধানীর গুলশান ১ নম্বরে অবস্থিত মোবাইল ফোন অপারেটর কম্পানি রবি’র প্রধান কার্যালয়ের পাশের সাততলা একটি ভবন ঘিরে রেখেছে পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গুলশান থানার এসআই রমজান বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এই ভবনের একটি তলায় সন্দেহভাজন কয়েকজন যুবক আজ মঙ্গলবার বেলা ১১ টায় অবস্থান করছেন- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
তিনি আরও জানান, সাততলা ওই ভবনটির একটি তলায় ছয় থেকে সাতজন যুবক অবস্থান করছেন। তবে এরা জঙ্গি কী-না সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। এ বিষয়ে যোগাযোগ করা হলে গুলশান থানার পরিদর্শক সালাউদ্দিন বলেন, এনসিসি ব্যাংক নয়, ঘটনাটি ঘটেছে ওই ভবনেই অবস্থিত এলজি’র শো রুমে। ছয়/সাতজন যুবক দারোয়ানকে হুমকি-ধমকি দিয়ে ভেতরে প্রবেশ করেছে। তারা বয়সে তরুণ, কাঁধে ব্যাগ আছে। পুলিশ ভবনটি ঘিরে ফেলেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।
গুলশানের একটি ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

Be the first to comment on "গুলশানের একটি ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী"