নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।
বাণীতে খালেদা জিয়া বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা প্রতি বছর আমাদের মাঝে ফিরে আসে। তাই হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধ পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য। তিনি বলেন, স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করাই কোরবানির প্রধান শিক্ষা।
খালেদা জিয়া বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সবার পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা সম্ভব হবে না। আমি দেশের সব বিত্তবানদের আহ্বান জানাছি দরিদ্র ও অসহায় মানুষের দিকে সাহায্য, সহমর্মিতার হাত প্রসারিত করার জন্য। ঈদের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

Be the first to comment on "দেশবাসীকে খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা"