শিরোনাম

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

নিউজ ডেস্ক : টাঙ্গাইল সদরে বাসের সঙ্গে সংঘর্ষের পর একটি ট্রাক খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন, আহত হন অন্তত ১০ জন।
শনিবার দুপুর দেড়টায় সদর উপজেলা ঘারিন্দা ইউনিয়নের কান্দিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গড়াই হাইওয়ে থানার এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান।
তাৎক্ষণিকভাবে হাতহতদের পরিচয় জানা যায়নি। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, উত্তরবঙ্গগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক ও ঢাকাগামী একটি বাসের সংঘর্ষের পর ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়।

basic-bank

Be the first to comment on "টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫"

Leave a comment

Your email address will not be published.


*