নিউজ ডেস্ক : আজ শনিবার বিকাল ৪টা ৫ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সাংবাদিকদের বলেন, কেমিক্যালের মাধ্যমে এ আগুন ব্যাপকতা লাভ করেছে বলে আমরা জানতে পেরেছি। ৪টা ২৩ মিনিটে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনাস্থল ত্যাগ করার অগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজীপুরের টঙ্গীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা মোকাবিলায় প্রশাসন, নিরাপত্তা বাহিনী, ফায়ার সার্ভিস, নির্বাচিত জনপ্রতিনিধিরা তাৎক্ষণিক দায়িত্ব পালন করেছেন। না করলে হয়তো আগুন আরও ব্যাপক হতো।
কারখানায় ক্যামিক্যাল ব্যবহারের অনুমতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা মামলা করব। তদন্তের পর জানা যাবে কোন কোন ধারা সংযুক্ত করা হবে।’
এর আগে, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক শনিবার দুপুরে কারখানাটি পরিদর্শন শেষে কারখানা মালিকের বিরুদ্ধে পুলিশ মামলা করা হবে বলে জানিয়েছিলেন। তিনি বলেন, ‘এখানে মালিকপক্ষের গাফিলতি ছিল। এটি শিল্পনগরী এলাকা হওয়ায় কনসার্ন অথরিটি থাকার পরেও কেন এ ধরনের ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখবো আমরা।’

Be the first to comment on "কেমিক্যালের মাধ্যমে টঙ্গীর কারখানার আগুন ছড়িয়ে পড়ে : স্বরাষ্ট্রমন্ত্রী"