শিরোনাম

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুট: পারাপারের অপেক্ষায় কয়েক শ’ যান

নিউজ ডেস্ক : অব্যাহত নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে ঘাটে দেখা দিয়েছে বিশাল যানজট। আর যানজটে ঘন্টার পর ঘন্টা বসে থেকে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। তাছাড়া পন্যবাহী ট্রাকগুলো কবে ফেরিতে উঠতে পারবে তার কোন ঠিক নেই। সোমবার কয়েক শ’ ট্রাক পারাপারের অপেক্ষায় ছিল।

সোমবার সরজমিনে শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায়, বিশাল পাকিং ইয়ার্ড জুড়ে দাড়িয়ে আছে কয়েক শ’ ট্রাক,বাসসহ বিভিন্ন প্রকার যানবাহন। তবে ছোট ছোট যানবাহনগুলো কোন ফেরি আসলে সাথে সাথে উঠতে পারলেও অন্যান্য যানবাহন যেমন একটা পারাপার হতে পারছেনা। কারণ হিসেবে দেখা গেলো গত দুই দিনে পদ্মার পানি কমেছে প্রায় তিন ফুট। তাছাড়া লৌহজং টানিং পয়েন্টের কাছে ডুবো চরের কারণে নাব্যতা সংকটে ফেরিগুলো আটকে যাওয়ায় ফেরি চলাচলে মারাত্মক বিঘœতা সৃষ্টি হচ্ছে। পানি স্বল্পতার কারণে ধারণ ক্ষমতার থেকে কম সংখ্যক গাড়ী নিয়ে ফেরি গুলো চলাচল করছে। এতে করে ঘাটে গাড়ীর চাপ বেড়ে যাচ্ছে।

বিআইডব্লিউটিসির ম্যানেজার (বানিজ্য) গিয়াসউদ্দিন পাটুয়ারী জানান, গত দুই দিনে পদ্মার পানি কমেছে প্রায় দুই ফুট। ফেরিগুলো পুরোপুরি লোড নিতে পারছেনা। পদ্মায় পর্যাপ্ত পানি নেই। চ্যানেলের রাইরেও এখন পানি স্বল্পতা দেখা দিয়েছে। জেগে উঠতে শুরু করেছে ডুবোচর। ফেরি স্বাভাবিক গতিতে চলাচল করতে না পারায় ঘাট এলাকায় যানবাহনের জট লেগেই থাকছে। রাতে শুধু রো রো ফেরি চলাচল করতে পারে। অনেক সময় জোয়ারের জন্য ফেরিগুলোতে অপেক্ষা করতে হয়। তাই মাঝে মাঝে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটে যানজট লেগে যাচ্ছে।

বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) মো. সুলতান আহমেদ খান জানান, প্রকৃতিগত কারণেই পদ্মায় কয়েক ফুট পানি কমেছে। এখন থেকে পানি কমের দিকেই যাবে। তবে চ্যানেলে পানির কোন সমস্যা নেই ড্রেজিং অব্যাহত রয়েছে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন জানান, ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি। যাত্রীবাহী পরিবহণ আগে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হয়। শিমুলিয়াঘাট এলাকায় ৪-৫শ’ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

basic-bank

Be the first to comment on "শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুট: পারাপারের অপেক্ষায় কয়েক শ’ যান"

Leave a comment

Your email address will not be published.


*