শিরোনাম

তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে

নিউজ ডেস্ক : জাতীয় সংসদে পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন আইন পাস করার প্রতিবাদে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পাঁচটি বাঙালি সংগঠনের ডাকে হরতাল চলছে। হরতাল চলাকালে দুইটি গাড়ি ভাংচুর করা হয়। এতে এক সাইকেল আরোহী আহত হয়।

বৃহস্পতিবার ভোর ৬টা থেকে হরতালের সমর্থনে মাঠে নামে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য সম-অধিকার আন্দোলন, পার্বত্য গণপরিষদ, ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদের নেতাকর্মীরা। হরতালের কারণে খাগড়াছড়ি, রাঙামাটি শহরের সকল দোকান পাট, দূর পাল্লার সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার বাইরে ও অভ্যন্তরীণ রুটে কোনো যানবাহন চলাচল করছে না। অভ্যন্তরীণ ছয়টি নৌ-রুটেও সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

দফায়, দফায় শহরে হরতালকারীরা মিছিল করে। বাঙ্গালি ছাত্র পরিষদ নেতা মাইনুদ্দীনের নেতৃত্বে হরতালের সমর্থনে সকালে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। পিকেটাররা মোড়ে মোড়ে সক্রিয় রয়েছে। রাঙামাটি শহরের গুরুত্বপূর্ণ স্থানে পিকেটিং করতে দেখা গেছে বাঙালি সংগঠনের নেতাকর্মীদের। পুলিশ ও নিরাপত্তা বাহিনী শহরে নিরাপত্তা ব্যবস্থায় মাঠে রয়েছে। এখানে হাটবার দিনে সকালের দিকে বাজার মিললেও গাড়ি ভাংচুর ও আহত হওয়ার খবরের পর পরই বাজার ভেঙ্গে যায়।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন আইন ২০১৬ পাস করায় ৫টি বাঙালি সংগঠন ১৩ অক্টোবর সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল ডাকে। তাছাড়া ১৬ অক্টোবর আবারও ২৪ ঘণ্টা হরতালের ডাক দেয় ওই সংগঠনের নেতারা।

তবে এ আগে পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ১০-১১ আগস্ট ও ৪ সেপ্টেম্বরও হরতাল পালন করে সংগঠনগুলো।

basic-bank

Be the first to comment on "তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে"

Leave a comment

Your email address will not be published.


*