শিরোনাম

রাশিয়ায় হামলার চূড়ান্ত নীলনকশা তৈরি করে ফেলেছে আমেরিকা

নিউজ ডেস্ক : রাশিয়ায় মার্কিন সাইবার হামলার নীলনকশা ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলেছে সিআইএ। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার অপ্রত্যাশিত হস্তক্ষেপের জবাবে ওবামা প্রশাসন এক অভূতপূর্ব গুপ্ত সাইবার হামলার প্রস্তুতি নিচ্ছে।

মার্কিন গোয়েন্দাদের সূত্র দিয়ে ওই সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে বলা হয়েছে, ঠিক কী ধরনের হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে গোয়েন্দাদের কোট করে মার্কিন এই সংবাদপত্র জানাচ্ছে, হামলার ছক পুরোপুরি তৈরি হবে জানানো হয়েছে।মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাক্তন ও বর্তমান আধিকারিকরা প্রতিবেদনে জানিয়েছন, হোয়াইট হাউজ থেকে ব্যাপক আকারের ‘চোরাগোপ্তা’ হামলা চালানোর সম্ভাব্য কিছু বিকল্প হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে সিআইএকে। ক্রেমলিনের নেতৃত্বকে ‘বিব্রত’ করার জন্যই এই হামলার নীলনকশা করতে বলা হয়েছে।

সিআইএ এই হামলা চালাতে কী ধরনের পদ্ধতি ব্যবহার করতে পারে সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি ওই সূত্র। তবে বলা হয়েছে, সিআইএ ইতোমধ্যে সাইবার অভিযান চালানোর উদ্দেশ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া শুরু করেছে। প্রাক্তন গোয়েন্দা আধিকারিকরা আরও জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কূট কৌশল উন্মোচন করার মতো নথিপত্রও সংগ্রহ করেছে সিআইএ।

basic-bank

Be the first to comment on "রাশিয়ায় হামলার চূড়ান্ত নীলনকশা তৈরি করে ফেলেছে আমেরিকা"

Leave a comment

Your email address will not be published.


*