শিরোনাম

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪০

নিউজ ডেস্ক : রাজশাহীতে বিশেষ অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা ১৯ জন, রাজপাড়া থানা ১৩ জন, মতিহার থানা ৪ জন ও শাহ মখদুম থানা ৪ জন গ্রেফতার করেছে। এদের মধ্যে ১৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৩ জন মাদক ব্যবসায়ী এবং ২১ জন অন্যান্য মামলার আসামি।

গ্রেফতার সবাইকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪০"

Leave a comment

Your email address will not be published.


*