শিরোনাম

ভালুকায় অা’লীগ মনোনয়ন নিয়ে কোটি টাকার বানিজ্য

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ইউপি নির্বাচনে ময়মনসিংহের ভালুকায় আ’লীগের চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত করতে কয়েক কোটি টাকা মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে আত্মীয়করণ, বিতর্কিত, জনসমর্থহীন ব্যাক্তিদের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন ইউনিয়নের মনোনয়ন বঞ্ছিত প্রার্থীরা। বুধবার দুপুরে ভালুকা নতুন বাসস্ট্যান্ড অবস্থিত বৈশাখী হোটেলের দ্বি-তলায় কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ আনা হয়।

উপজেলার ১০ নম্বর হবিরবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিনের সভাপতিত্বে মনোনয়ন বঞ্ছিত প্রার্থীদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলার ৮ নম্বর ডাকাতিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শামছুল হক মনির ও উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক (সাবেক) ও বর্তমান ইউনিয়ন আ’লৗগ কার্যকরি পরিষদের সদ্স্য আতাউর রহমান কামাল, ৭ নম্বর মল্লিকবাড়ি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শ্রী ব্রজেন দাস ও জসিম উদ্দিন, ৯ নম্বর কাচিনা ইউনিয়নের রুহুল আমীন, মুশফিকুর রহমান ও লতিফ ফকির, ৬ নম্বর ভালুকা ইউনিয়নের আক্তার হোসেন ঢালী ও আফজাল হোসেন মন্ডল ও ১ নম্বর উথুরা ইউনিয়নের আবুল কালাম আকন্দ (কালিমুল্লাহ) প্রমূখ।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, কেন্দ্রে প্রেরিত সম্ভাব্য প্রার্থীরা হলেন, ১ নম্বর উথুরা ইউনিয়নে মো. বজলুর রহমান বাচ্চু, ২ নম্বর মেদুয়ারী ইউনিয়নে সদ্যপ্রয়াত চেয়ারম্যান আনম নুরুল মউফ খান মোমেনের স্ত্রী জেসমিন নাহার রানী, ৩ নম্বর ভরাডোবা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শাহ আলম, ৪ নম্বর ধীতপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সফিকুল ইসলাম কামাল, ৫ নম্বর বিরুনীয় ইউনিয়নে সারোয়ার রব্বানী ব্রীটিশ, ৬ নম্বর ভালুকা সদর ইউনিয়নে শিহাব আমীন খান, ৭ নম্বর মল্লিকবাড়ি ইউনিয়নে এসএম আকরাম হোসেন, ৮ নম্বর ডাকাতিয়া ইউনিয়নে সাইফুল ইসলাম, ৯ নম্বর কাচিনা ইউনিয়নে আব্দুর রাজ্জাক, ১০ নম্বর হবিরবাড়ি ইউনিয়নে মো. তোফায়েল আহমেদ বাচ্চু ও ১১ নম্বর রাজৈ ইউনিয়নে মাস্টার নুরুজ্জামান খান।

 

basic-bank

Be the first to comment on "ভালুকায় অা’লীগ মনোনয়ন নিয়ে কোটি টাকার বানিজ্য"

Leave a comment

Your email address will not be published.


*