নিউজ ডেস্ক : সবাই ভাবছেন, এবারের ব্যালন ডি’অর জিতবেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু খবর বেরিয়েছে এর মধ্যে নাকি ২০১৬ ব্যালন ডি’অরের বিজয়ী নির্ধারিত হয়ে গেছে। এবারো রোনালদোকে হারিয়ে পুরস্কারটি জিতে নিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের তাহলে বিশ্ব সেরার এই মর্যাদার পুরস্কার জেতা হলো রেকর্ড ৬ বার।
কিন্তু ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের এই পুরস্কার তো দেওয়া হবে ২০১৭ এর ৯ জানুয়ারি। তাহলে? স্পেনের একটি সংবাদপত্র দিয়ারিও গোল বিশেষ সূত্র থেকে এই খবর দিয়েছে। একই সূত্র থেকে তারা জানাচ্ছে, ফুটবলের সর্বোচ্চ সংস্থা এবার ‘দ্য বেস্ট’ হিসেবে যে পুরস্কারটি দিতে যাচ্ছে সেটি জিততে যাচ্ছেন রোনালদো।
গেল ৬ বছর ব্যালন ডি’অর ফ্রান্স ফুটবল ম্যাগাজিন ও ফিফা মিলে একসাথে দিয়েছে। এই বছর থেকে আলাদা তারা। ফ্রান্স ফুটবল তাদের বেছে নেওয়া সাংবাদিকদের ভোটে নির্ধারণ করবে গোল্ডেন বল জেতা ফুটবলারকে। আর সেটি নাকি হয়ে গেছে! এখন পুরস্কার দেওয়াটাই বাকি!
ফিফাও পুরস্কার দেবে বিশ্বসেরার। যেটির নাম রেখেছে তারা ‘দ্য বেস্ট’। রিয়াল মাদ্রিদের সাথে চ্যাম্পিয়ন্স লিগ এবং পর্তুগালের সাথে ইউরো ২০১৬ জেতায় ওটি নাকি রোনালদোর হবে। বার্সেলোনার সাথে ঘরোয়া লিগ সাফল্য এবং আর্জেন্টিনাকে কোপা আমেরিকার ফাইনালে নেওয়ার পুরস্কার হিসেবেই আরো একবার নাকি মেসি পাচ্ছেন ব্যালন ডি’অর।
রোনালদোকে হারিয়ে ব্যালন ডি’অর জিতেছেন মেসি!

Be the first to comment on "রোনালদোকে হারিয়ে ব্যালন ডি’অর জিতেছেন মেসি!"