শিরোনাম

তাবেলা হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত বক্তব্যের দায় জঙ্গিদের

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানে ইতালীয় নাগরিক তাভেলা সিজার হত্যার ঘটনায় দায় স্বীকারের যে বক্তব্য জঙ্গিদের কাছ থেকে এসেছে তা তাদের নিজস্ব দাবি, এটি র‌্যাবের কোনো বক্তব্য নয়। আজ বৃহস্পতিবার সকালে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ এ কথা বলেন। সম্প্রতি কিছু গণমাধ্যমে র‌্যাব মহাপরিচালকের বরাত দিয়ে তাভেলাসহ বিভিন্ন হত্যাকাণ্ডের বিষয়ে জঙ্গিরা দায়ী বলে খবর প্রকাশ হয়। ওই প্রসঙ্গে র‌্যাব মহাপরিচালক বলেন, তাভেলাসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডের বিষয়ে জঙ্গিরা দায় স্বীকার করে যে বক্তব্য দিয়েছে এটি তাদের নিজস্ব দাবি। তিনি বলেন, হত্যাকাণ্ডগুলো জঙ্গিরা ঘটিয়েছে কিনা- তা নিয়ে র‌্যাবের কোনো বক্তব্য নেই। বিচারধীন মামলা নিয়ে কথা বলতে চাই না। বেনজীর আহমেদ বলেন, মামলটি যেহেতু র‌্যাব তদন্ত করেনি, তাই এ বিষয়ে র‌্যাবের কোনো বক্তব্য নেই। র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, র‌্যাবের সঙ্গে পুলিশের প্রতিযোগিতা থাকবে তবে দ্বন্দ্ব নয়। গত বছরের ২৮ সেপ্টেম্বর গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের ফুটপাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তাভেলা সিজার। ঘটনার পরদিন নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা আইসিসিও কো-অপারেশনের বাংলাদেশের আবাসিক প্রতিনিধি হেলেন সাফ ভ্যান ডাক বিক বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। মামলার পরদিন ৩০ সেপ্টেম্বর মামলাটি ডিবিতে স্থানান্তরিত হয়।

basic-bank

Be the first to comment on "তাবেলা হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত বক্তব্যের দায় জঙ্গিদের"

Leave a comment

Your email address will not be published.


*