শিরোনাম

কাল টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : আগামীকাল রবিবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের জেলা প্রশাসকের কাছে পাঠানো প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ১ মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় এ সংবাদ জানানো হয়েছে। সূত্র মতে, আগামীকাল রবিবার বেলা দেড়টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রওনা হবেন প্রধানমন্ত্রী। বেলা সোয়া ২টায় তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন। বেলা আড়াইটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ঘণ্টাব্যাপী বঙ্গবন্ধু ভবনে অবস্থানের পর বেলা সাড়ে ৩টায় হেলিকপ্টারযোগে তিনি ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন। একই দিনে কেন্দ্রীয় আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দও টুঙ্গিপাড়ায় যাবেন। তাঁরা দলীয় প্রধান শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ‌এবং বিশেষ মোনাজাতে অংশ নেবেন বলে স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

basic-bank

Be the first to comment on "কাল টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*