নিউজ ডেস্ক : গৃহকর্মী নির্যাতন মামলায় খালাস পেলেন ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্যকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ রবিবার ঢাকার পাঁচ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিলা ইসমাইল এ রায় ঘোষণা করেন। এসময় শাহাদাত ও জেসমিন আদালতে উপস্থিত ছিলেন। গত ২২ ফেব্রুয়ারি শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহানের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর গত ৩১ অক্টোবর একই আদালত রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন। মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে অমানুষিক নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্যর বিরুদ্ধে মামলা হয়। ঘটনার তদন্ত করে একই বছরের ২৯ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ।
ক্রিকেটার শাহাদাত দম্পতি খালাস

Be the first to comment on "ক্রিকেটার শাহাদাত দম্পতি খালাস"