শিরোনাম

অ্যাতলেতিকোর হার

নিউজ ডেস্ক : স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদকে হতাশায় ডুবতে হয়েছে। স্প্যানিশ লা লিগায় ২-০ গোলে হেরেছে অ্যাতলেতিকো।
ঘরের মাঠে অ্যাতলেতিকোকে আতিথ্য দেয় রিয়েল সোসিয়েদাদ। কার্লোস ভেলা আর উইলিয়ান হোসের গোলে পরাজয় মানতে হয় অ্যাতলেতিকোকে। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।
বিরতির পর খেলার ৫৪ মিনিটের মাথায় ২৭ বছর বয়সী মেক্সিকান ফরোয়ার্ড কার্লোস ভেলার গোলে লিড নেয় স্বাগতিক সোসিয়েদাদ।
এরপর ৭৫ মিনিটের মাথায় সোসিয়েদাদকে ২-০ তে এগিয়ে নেন ব্রাজিলের ২৪ বছর বয়সী উঠতি তারকা উইলিয়ান। ম্যাচের বাকি সময়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি অ্যাতলেতিকো। ফলে, এই স্কোরের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
১১ ম্যাচ খেলে অ্যাতলেতিকোর সংগ্রহ ২১ পয়েন্ট, টেবিলের তিনে রয়েছে দলটি। ১০ ম্যাচ খেলা শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ২৪ পয়েন্ট আর সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে বার্সেলোনা।

basic-bank

Be the first to comment on "অ্যাতলেতিকোর হার"

Leave a comment

Your email address will not be published.


*