শিরোনাম

বায়ার্নের ড্র

নিউজ ডেস্ক : জার্মানির বুন্দেসলিগায় হোঁচট খেতে হলো জায়ান্ট দল বায়ার্ন মিউনিখকে। স্বাগতিক হয়ে নিজেদের মাঠে নেমেও গোলের দেখা পায়নি তাদের কোনো ফুটবলার। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে হফেনহেইম।
অ্যালিনাঞ্জ অ্যারেনায় নিজেদের মাঠে ফেভারিট হিসেবেই নেমেছিল বায়ার্ন। তবে ৭৫ হাজারের বেশি দর্শকের সমাগমে ম্যাচের ১৬তম মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। নাদিম আমিরির পাস থেকে হফেনহেইমের হয়ে প্রথম গোলটি করেন তুরস্কের তরুণ তারকা মিডফিল্ডার ২৩ বছর বয়সী কেরেম ডেমিরবাই।
তবে, নিজেদের ভুলে এগিয়ে থাকা হয়নি হফেনহেইমের। খেলার ৩৪ মিনিটের মাথায় সুইজারল্যান্ডের অভিজ্ঞ মিডফিল্ডার স্টিভেন জুবেরের আত্মঘাতী গোলের সুবাদে সমতায় ফেরার সুযোগ পায় বায়ার্ন।
১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতির পর স্বাগতিক বায়ার্ন অনেক চেষ্টা করেও লিড নিতে পারেনি। ফলে, হফেনহেইমের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয় শীর্ষে থাকা বায়ার্নকে।
১০ ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বায়ার্ন। সমান ম্যাচ খেলে হফেনহেইম উঠে এসেছে তিন নম্বরে। দলটির সংগ্রহ ২০ পয়েন্ট।

basic-bank

Be the first to comment on "বায়ার্নের ড্র"

Leave a comment

Your email address will not be published.


*