নিউজ ডেস্ক : নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে চুরি যাওয়া আট কোটি ১০ লাখ ডলারের মধ্যে ফিলিপিন্সে চলে যাওয়া দেড় কোটি ডলার আনতে ম্যানিলা পৌঁছেছে বাংলাদেশ ব্যাংকের একটি দল। বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র প্রতিনিধিদলের ম্যানিলায় অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ ব্যাপারে জানতে ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
ফিলিপিন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ জানিয়েছেন, দেশটির একটি ক্যাসিনোর মালিক কিম অং এবং তার ইস্টার্ন হাওয়াই লেজার কোম্পানির ফেরত দেওয়া দেড় কোটি ডলার বর্তমানে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কাছে গচ্ছিত রয়েছে। ক্যাসিনো মালিক অং দুই দফায় এক কোটি ডলারের বেশি ফেরত দেন, যা তিনি দুইজন চীনা জুয়াড়ির কাছ থেকে নিয়েছিলেন বলে দাবি করেছেন। গত সপ্তাহে ফেরত পাওয়া অর্থ গণনা করার সময় উপস্থিত ছিলেন গোমেজ। রাষ্ট্রদূত গোমেজ বলেন, আদালতের মাধ্যমে অর্থ ফেরত দেওয়ার বিষয়টি এরই মধ্যে সুরাহা হয়ে গেছে। আশার কথা হচ্ছে এই দেড় কোটি ডলার পুনরুদ্ধার শেষের পথে। আমরা এখন অবশিষ্ট অর্থ উদ্ধারে এগোবো।

Be the first to comment on "রিজার্ভের অর্থ আনতে ম্যানিলা গেছেন কর্মকর্তারা"