শিরোনাম

বিশ্বভ্রমণ শেষ ​এই তরুণীর!

নিউজ ডেস্ক : পাহাড়, মরুভূমি, সমুদ্র, নদী- এই বিশ্বে যা যা দেখার থাকতে পারে, তার বেশিরভাগই স্বচক্ষে দেখে ফেলেছেন ক্যাসান্ড্রা দেল পেকোল নামে এই তরুণী। শুধু তাই নয়, সব থেকে কম সময়ের মধ্যে বিশ্বের প্রথম নারী হিসাবে ১৯৬টি দেশে ভ্রমণ করার রেকর্ড গড়তে চলেছেন তিনি।

গত বছর ১৫ জুলাই বিশ্ব ভ্রমণে বেরিয়েছিলেন ২৭ বছর বয়সি এই মার্কিন তরুণী। এখনও পর্যন্ত ১৮১টি দেশে ঘোরা হয়ে গেছে। এ ছাড়াও আরও ১১টি ছোট দেশ ঘুরেছেন তিনি। বাকি রয়েছে মাত্র ১৫টি দেশ। হাতে আরও ৪০ দিন। এর মধ্যে ঘুরে ফেলতে পারলেই গড়বেন নতুন গিনেস রেকর্ডও।

সফরের নাম দিয়েছেন ‘এক্সপিডিশন 196’। তিনি একজন শান্তি-দূত হিসেবে ভ্রমণ করছেন। ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পিস থ্রু ট্যুরিজম’-এর হয়ে তিনি সারা বিশ্বে শান্তি সফর করছেন। তিনি শুধু ভ্রমণই করছেন না, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলে সেই সফরের কিছু ঝলকও রাখছেন তার ফলোয়ারদের জন্য। পোস্ট করছেন অবিশ্বাস্য ভ্রমণের কিছু টুকরো টুকরো অংশ

basic-bank

Be the first to comment on "বিশ্বভ্রমণ শেষ ​এই তরুণীর!"

Leave a comment

Your email address will not be published.


*