শিরোনাম

এরশাদের মামলা প্রত্যাহার না করলে জাপা রাজপথে নামবে: বাবলা

নিউজ ডেস্ক : হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহাদের দাবি জানিয়েছেন জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি বলেন, সব সরকারই আমাদের নেতা এরশাদের বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়েছে। আর এখন এরশাদকে নিজেদের করে রাখতে মামলাকে হাতিয়ার হিসেবে ব্যাবহার করেছে। অবিলম্বে এরশাদের সকল মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলা প্রত্যাহার না করলে জাতীয় পার্টির রাজপথে নামতে বাধ্য হবে।

পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যলয়ে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় আরো বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, কেন্দ্রীয় নেতা হাজী ফারুক মো: খোরশেদ আলম খুশু, মীর আজগর আলী,এডভোকেট সেকান্দার সেরনিয়াবাদ, সুজন দে, আক্তার দেওয়ার, সরফুদ্দিন আহমেদ শিপু, শেখ মাসুক রহমান, জহিরুল ইসলাম  সরকার, কাওসার আহমেদ, ও মাহবুবুর রহমান খসরু প্রমুখ।

সভায় বাবলা বলেন, কোনো সরকারই জাতীয় পার্টির সঙ্গে সুবিচার করেনি। কথা দিয়ে কথা রাখেনি। আগামী নির্বাচনেও কোনো দল একক ভাবে ক্ষমতায় যেতে পারবে না। ক্ষমতায় যেতে হলে এরশাদের সমর্থন দরকার হবে। কিন্তু এবার জাতীয় পার্টি আর কোনো দলের ক্ষমতায় যাওয়ার সিড়ি হিসেবে ব্যবহৃত হবে না।

basic-bank

Be the first to comment on "এরশাদের মামলা প্রত্যাহার না করলে জাপা রাজপথে নামবে: বাবলা"

Leave a comment

Your email address will not be published.


*