শিরোনাম

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪

নিউজ ডেস্ক : আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিকটে পুলি মুহাম্মদ খান এলাকায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪ নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির নিরাপত্তা বিভাগের কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে।

আফগান এই নিরাপত্তা বিভাগের কর্মকর্তার বরাত দিয়ে এবিসি জানায়, বুধবার আত্মঘাতী বোমা হামলায় আহত হয়েছেন ১১ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। যে হামলা চালিয়েছে সে মোটরসাইকেলে করে এসেছে, নাকি পায়ে হেটে এসেছে তা নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে।

এদিকে এই হামলার দায় এখন পর্যন্ত কোন জঙ্গি গোষ্ঠী স্বীকার করেনি। কিন্তু সম্প্রতি তালেবান জঙ্গি গোষ্ঠী আফগানিস্তানে তাদের আক্রমণের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। সে কারণে ধারণা করা হচ্ছে এই হামলার সঙ্গে তালেবানরা সংশ্লিষ্ট থাকতে পারে।

basic-bank

Be the first to comment on "আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪"

Leave a comment

Your email address will not be published.


*