শিরোনাম

ভারতের রাজধানীতে ভূকম্পন অনুভূত

নিউজ ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির বিভিন্ন এলাকা ও পাশের গুরগাঁও এবং গাজিয়াবাদে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৪টা ৩০ মিনিটে এ ভূমিকম্পে দিল্লি, গুরগাঁও ও গাজিয়াবাদের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এরপর দিল্লি ও হরিয়ানা রাজ্যের সীমান্তে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। এর উপকেন্দ্র ছিল দিল্লি-হরিয়ানার সীমান্ত এলাকা। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা জানা যায়নি।
সূত্র : এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়া

basic-bank

Be the first to comment on "ভারতের রাজধানীতে ভূকম্পন অনুভূত"

Leave a comment

Your email address will not be published.


*