শিরোনাম

উষ্ণতা ছড়ালেন জারিন খানও!

নিউজ ডেস্ক : হেট স্টোরি’-র একের পর এক সংস্করণ থেকে সাম্প্রতিক কালের ‘ইশ্ক জুনুন’। সব সিনেমায় ইরোটিক থ্রিলারের ‘ট্যাগ’ দিয়েই লঞ্চ করা হয়েছে ট্রেলার। থ্রিলার কতটা মানুষের আগ্রহ তৈরি করতে পারে জানা নেই, উষ্ণ-অন্তরঙ্গ দৃশ্যের জন্যই এই সিনেমাগুলি চর্চায় থাকে। এই তালিকায় নতুন নাম হিসাবে সংযোজন হতে চলেছে ‘ওয়াজা তুম হো’। সম্প্রতি ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিতে বেশ কিছু পরিচিত মুখ রয়েছে। ‘বিগ বস’ খ্যাত সানা খান, টিভির পরিচিত মুখ গুরমিত চৌধুরী, রজনীশ দুগ্গল এবং শরমন জোশি। ট্রেলারের পর এবার জারিন খানের আইটেম গান প্রকাশ করা হয়েছে। দেখা গেল, জারিনও উষ্ণতা ছড়িয়েছেন।

ছবি কেমন হবে তা সময় বলবে, তবে ট্রেলার যে ইতিমধ্যেই সাড়া ফেলেছে বলার অপেক্ষা রাখে না। ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ ট্রেলারটি দেখেছেন। আর ওয়াজা তুম হো’র জারিন খানের পোল ড্যান্স এর অন্যতম কৃতিত্বই দাবি করতে পারে ছবির উষ্ণ দৃশ্য।

basic-bank

Be the first to comment on "উষ্ণতা ছড়ালেন জারিন খানও!"

Leave a comment

Your email address will not be published.


*