নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়ায় একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহঃপতিবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে লোহাগড়া থানার এএসআই মাসুদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের খোকন শেখ’র ছেলে সাগর শেখ (২৬) কে ১৬ পিচ ইয়াবা ট্যাবলেট সহ চাঁচই-ধানাইড় (সিডি)এলাকার পাকা রাস্তার ওপর থেকে হাতে নাতে আটক করে। এ ঘটনায় লোহাগড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
লোহাগড়ায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক
লোহাগড়ায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক
Be the first to comment on "লোহাগড়ায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক"