নিউজ ডেস্ক : বিয়ে সেরে ফেললেন নাইজেল আকারা। পাত্রী ভারতের শিলিগুড়ি নিবাসী ডাক্তার।
নাম মৌমিতা। পেশায় তিনি ডাক্তার। কিন্তু সেই সঙ্গে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গেও যুক্ত। শোনা গেছে, সেখানেই নাকি নাইজেলের সঙ্গে পরিচয় মৌমিতার।
মুক্তধারা ছবি দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ নাইজেল আকারার। ছবিটি তাঁর জীবন অবলম্বনেই তৈরি। ২১ বছর বয়সে অপহরণ ও খুনের মামলায় তাঁর সাজা হয়। প্রেসিডেন্সি সংশোধনাগারে থাকার সময় অলকানন্দা রায়ের সান্নিধ্যে আসেন তিনি। তখন থেকেই তাঁর জীবনে পরিবর্তন হয়। নাইজেলের জীবনের এই গল্পই তুলে ধরা হয় মুক্তধারায়। ছবিতে তাঁর চরিত্রে তিনি নিজেই অভিনয় করেন।
মুক্তধারা ছাড়া যোদ্ধা ও রাজকাহিনী ছবিতে অভিনয় করেছেন নাইজেল। এ ছাড়া দক্ষিণী ছবিতেও অভিনয় করেছেন তিনি।

Be the first to comment on "বিয়ে করলেন নাইজেল-মৌমিতা"