শিরোনাম

সেই বিতর্কিত নৌ কর্মকর্তাই হচ্ছেন ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা জেনারেল জেমস ম্যাটিসের নাম শোনা যাচ্ছে জোরে শোরে। ‘ম্যাড ডগ’ ও ‘ধ্যানমগ্ন যোদ্ধা’ হিসেবেও পরিচিতি আছে তার। আফগান ও ইরাক আগ্রাসনে মার্কিন বাহিনীর হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই নৌ কর্মকর্তা। ‘মানুষকে গুলি করা আনন্দের’ এমন বক্তব্য দিয়েও সমালোচিত হয়েছিলেন তিনি।
মার্কিন নৌবাহিনীতে ৪৪ বছর দায়িত্ব পালন করেছেন ম্যাটিস। ২০০১ সালে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কম্ব্যাট কমান্ডার হিসেবে একটি টাস্কফোর্সকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। পরে ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময় একটি মেরিন ডিভিশনেরও নেতৃত্ব দেন ম্যাটিস।২০০৫ সালে নৌ কর্মকর্তাদের উদ্দেশে দেয়া বক্তব্যে ওই বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন ম্যাটিস। তিনি বলেছিলেন, কোনও ব্যক্তিকে গুলি করাটা আনন্দের।
ইরাক যুদ্ধের সময় ২০০৪ সালে ফাল্লুজার লড়াইয়ের মতো সবচেয়ে রক্তাক্ত লড়াইয়ে নৌ সেনাদের নেতৃত্ব দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রে প্রশংসিত তিনি। কমান্ডার অব অ্যা মেজর হিসেবে ন্যাটোর স্ট্রাটেজিক কমান্ডেও দায়িত্ব পালন করেছেন। ২০১০ সালে ইউএস সেন্ট্রাল কমান্ড পরিচালনার দায়িত্ব পান। এ পদে আসীন ব্যক্তির দায়িত্ব হলো মধ্যপ্রাচ্যে নিয়োজিত সকল মার্কিন বাহিনীকে পরিচালনা করা। ইরান পারমাণবিক চুক্তির কঠোর সমালোচকও ছিলেন তিনি।
রবিবার সিএনএন জানায়, প্রতিরক্ষামন্ত্রীর দৌড়ে এগিয়ে আছেন ম্যাটিস। নিউ জার্সির বেডমিনস্টারে তিনি সম্প্রতি ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। ট্রাম্প তার সঙ্গে আলোচনায় বেশ সন্তুষ্ট হয়েছেন।

basic-bank

Be the first to comment on "সেই বিতর্কিত নৌ কর্মকর্তাই হচ্ছেন ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*