শিরোনাম

খালেদার নাইকো দুর্নীতি মামলা ॥ আপিলের আদেশ বৃহস্পতিবার

নিউজ ডেস্ক : দুদকের দায়ের করা নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে হাইকোর্টের খারিজ করা রায়ের বিরুদ্ধে মামলাটির প্রধান আসামি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার লিভ টু আপিলের (আপিলের অনুমতি) শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি শেষ হয়। এর আগে, গতকাল রবিবার প্রথম দিন শুনানি হয়েছিল।

এদিন, আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
গত বছরের ১৮ জুন খালেদার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম বিচারিক আদালতে চলবে বলে রায় দেন বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ। মামলাটি বাতিলে খালেদার রিট আবেদন ও এ সংক্রান্ত রুল খারিজ এবং বিচারিক কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে দুই মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।
গত বছরের ৩০ নভেম্বর হাইকোর্টের আদেশে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান খালেদা। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন বিচারিক আদালত। এরপর ০৭ ডিসেম্বর আপিল বিভাগে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন (লিভ টু আপিল) করেন খালেদা জিয়া।

basic-bank

Be the first to comment on "খালেদার নাইকো দুর্নীতি মামলা ॥ আপিলের আদেশ বৃহস্পতিবার"

Leave a comment

Your email address will not be published.


*