নিউজ ডেস্ক : ঢাকা ডায়নামাইটসে তারকার ঝলকানি। ক্রিকেটারের তালিকা দেখলে ঝাঁ-চকচকে রোলস রয়েলস বা জাগুয়ার গাড়ির কথা মনে পড়ে। এই দলের মধ্যে থেকেই নিজেদের আলাদা করে চেনাচ্ছেন কিছু তরুণ স্থানীয় ক্রিকেটার। শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে এমন ক্রিকেটারের নাম বলতে গিয়ে মোসাদ্দেক হোসেন সৈকত আর মেহেদি মারুফের কথা উল্লেখ করলেন।
জয়াবর্ধনে বলেন, ‘আমি মোসাদ্দেককে (হোসেন সৈকত) প্রথমবারের মতো দেখছি। সে অসাধারণ ক্রিকেটার। অনেক বেশি অভিজ্ঞতা না থাকার পরও সে যেভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে তা সত্যিই অসাধারণ। মেহেদি মারুফের ব্যাপারেও তাই। ব্যাট হাতে তার ম্যাচুরিটি প্রমাণ করে সে কতটা অভিজ্ঞ। শুধু তাই নয়, অনূর্ধ্ব-১৯ দলেও মেধাবী কিছু ক্রিকেটার রয়েছে।’
চলতি বিপিএলে সর্বোচ্চ রানের তালিকায় যথাক্রমে তৃতীয় ও পঞ্চম স্থানে অবস্থান করছেন মেহেদি মারুফ ও মোসাদ্দেক হোসেন সৈকত। ছয় ম্যাচে মারুফের সংগ্রহ ২০৯। সর্বোচ্চ রানের ইনিংসটি অপরাজিত ৭৫ রানের। হাফসেঞ্চুরি রয়েছে দুটি। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচে সৈকতের সংগ্রহ ১৮৭। সর্বোচ্চ রানের ইনিংসটি অপরাজিত ৫৯।
মোসাদ্দেক-মারুফের প্রসংশায় জয়াবর্ধনে

Be the first to comment on "মোসাদ্দেক-মারুফের প্রসংশায় জয়াবর্ধনে"