শিরোনাম

এবার মৃত্যুর পরে সম্মানিত জার্মান যৌনকর্মী

নিউজ ডেস্ক : অভূতপূর্ব সিদ্ধান্ত জার্মানির হামবুর্গ শহরের প্রসাশনের। এবার ওই শহরের একটি রাস্তার নামকরণ হতে চলেছে এক প্রাক্তন যৌনকর্মীর নামানুসারে। তিনি ডমিনিকা অ্যানিটা নিহফ। কর্মজীবনের শুরুতে দেহব্যবসার সঙ্গে যুক্ত হলেও পরবর্তীকালে অভিনেত্রী হিসেবে খ্যাতি লাভ করেন। অবসরের পরেও যৌনকর্মীদের অধিকার রক্ষা নিয়ে নিয়মিত কাজ করে গেছেন ডমিনিকা। জার্মানিতে যৌনপেশাকে আইনি স্বীকৃতি দেয়ার জন্য লাগাতার আন্দোলনও করেছেন ডমিনিকা। জার্মানির দেহব্যবসায়ীদের মধ্যে মাদকাসক্ত হয়ে পড়ার প্রবণতা খুবই প্রবল। তাঁদের মাদকাসক্তি থেকে মুক্তির জন্যও কাজ করেছেন ডমিনিকা। পাশাপাশি অভিনয় করেছেন ডেসপেরাডো সিটি (১৯৮১), মেসালিনা– কাইসেরিন উন্ড হুর (১৯৭৭)-র মতো বেশ কিছু ছবিতে। অবশেষে ২০০৯ সালে ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। জীবদ্দশাতেই তাঁর কাজকে স্বীকৃতি দিয়েছিল জার্মান সরকার। মারা যাওয়ার পর তাঁকে কবর দেয়া হয়, ‘গার্ডেন অফ উওম্যান’ সমাধিক্ষেত্রে, যেখানে দেশের বিখ্যাত নারীরা সমাধিস্থ হন।

সূত্র: আজকাল

basic-bank

Be the first to comment on "এবার মৃত্যুর পরে সম্মানিত জার্মান যৌনকর্মী"

Leave a comment

Your email address will not be published.


*