শিরোনাম

রংপুরে তিন জেএমবি জঙ্গির আত্মসমর্পণ

নিউজ ডেস্ক : রংপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় তিন সদস্য আত্মসমর্পণ করেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর নগরীর সেনানিবাস সংলগ্ন একটি অডিটোরিয়ামে ওই তিন জঙ্গি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে আত্মসমর্পণ করেন। তিন জঙ্গি হলো- মো. মনদেল হোসেন হাফেজ মো. মাসুদ রানা ওরফে হাফিজ মাসুদ (১৮)। তার বাড়ি ঘোরাঘাট উপজেলার লোহার বান গ্রামে। জিল্লুর রহমানের ছেলে হাফিজুর রহমান(১৬)। তার বাড়ি ঘোরাঘাট উপজেলার বিন্নাগাড়ি গ্রামে।

সরোয়ার হোসেনের ছেলে মো. আক্তারুজ্জামান ওরফে আখতারুল (১৮)। তার বাড়ি ঘোরাঘাট উপজেলার জয়রামপুর গ্রামে। তিন জঙ্গির বাড়ি দিনাজপুর জেলায়। র‌্যাব জানিয়েছে, আত্মসমর্পণকারী তিন জঙ্গি স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। এরা মূলত শোলাকিয়ায় হামলায় অংশগ্রহণকারী জঙ্গি শফিউলের মাধ্যমে জেএমবিতে যোগদান করে। তাদেরকে গ্রেনেড, বোমাসহ বিভিন্ন অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। গত বছর তাদেরকে বিভিন্ন নাশকতার টার্গেট দেওয়া হয়েছিল।

এরমধ্যে রোজার দিনে খাবারের হোটেল খোলা রাখার বিরুদ্ধে উড়ো চিঠি দেওয়া, দিনাজপুরে একটি মাজারে বোমা হামলা করা, স্থানীয় শিয়া মসজিদ হামলাসহ বিভিন্ন স্থানে হামলা করার লক্ষ্যবস্তু নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু পরিস্থিতি অনুকূল না থাকায় তাদের পক্ষের সে হামলা করা সম্ভব হয়নি। এরপর বিভিন্ন জায়গায় হামলার ঘটনায় জঙ্গি গ্রেফতার হওয়ার খবর শুনে তারাও খুব আতঙ্কিত হয়ে পড়ে। তারা নিজেদের ভুল বুঝতে পেরে আজ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলো।

জঙ্গিদের আত্মসমর্পণের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, টিপু মুন্সি এমপি, রংপুর রেঞ্জের ডিআইজি গোলাম ফারুকসহ প্রমুখ। পরে র্যা বের পক্ষ থেকে তিন জঙ্গিকে পুনর্বাসনের জন্য ৫ লাখ টাকা করে চেক দেওয়া হয়।

basic-bank

Be the first to comment on "রংপুরে তিন জেএমবি জঙ্গির আত্মসমর্পণ"

Leave a comment

Your email address will not be published.


*