শিরোনাম

ঢাকার রাস্তায় ‘উবের’ অবৈধ

নিউজ ডেস্ক : সম্প্রতি ঢাকার রাস্তায় আন্তর্জাতিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবের কার্যক্রম শুরু করেছে। বিশ্বের ৭৪টি দেশের ৪৫০টি শহরে উবের সুবিধা রয়েছে। শহরগুলোতে প্রতিদিন গড়ে ৫০ লাখেরও বেশিবার উবের ব্যবহার করে ট্যাক্সি ভাড়া করা হয়। ভাড়া অন্যান্য ট্যাক্সির চেয়ে তুলনামূলক কম। কিন্তু বাংলাদেশে উবের চালুর মুখেই বিতর্কে পড়লো। সরকারের অনুমতি ছাড়া ঢাকার রাস্তায় কোনো ট্যাক্সিক্যাব সার্ভিস চালু করা শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির ভাষ্যমতে ‘উবের’ শাস্তিযোগ্য অপরাধ করেছে।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) জানিয়েছে, ট্যাক্সিক্যাব পরিচালনা হয়ে থাকে গাইডলাইন, ২০১০ অনুযায়ী কোনো কোম্পানি পরিচালনা করলে তাকে অবশ্যই বিআরটিএর মাধ্যমে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অনুমতি নিতে হবে। বি আরটিএ বলছে সেই অনুমোদন উবের কর্তৃপক্ষ নেয় নেই।

অনলাইন ভিত্তিক ট্যাক্সি সার্ভিস ‘উবের’ সম্পূর্ণ অবৈধ ভাবে পরিচালিত হয়ে আসছে। যা মোটরযান আইন ও বিধির পরিপন্থী। এ ধরনের বেআইনি কার্যকলাপ থেকে ‘উবের’ বিরত থাকার জন্য বলেছে বিআরটিএ কর্তৃপক্ষ।

উবের চালু হওয়ার সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছিলেন, ‘স্মার্ট শহর ডিজিটাল বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। ঢাকায় উবের এর যাত্রা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় সহায়ক ভূমিকা পালন করবে। পাশাপাশি মাত্র একটি বাটন চেপেই উবের আমাদের দৈনন্দিন পরিবহন ব্যবস্থাকে আরও সহজ করে তুলবে। সর্বোপরি উবের বাংলাদেশের অর্থনীতিতে একটি অভাবনীয় সম্ভাবনার সূচনা ঘটাবে।’

উবের অ্যাপ ব্যবহার করে বেশ সহজে ট্যাক্সি ভাড়া করা যায়। এর জন্য অ্যাপল স্টোর বা গুগল প্লে থেকে ফ্রি উবের অ্যাপ ডাউনলোড করে ফোন নম্বর এবং ই-মেইল দিয়ে সাইন আপ করে গন্তব্য নির্বাচন করতে হয় এর কিছুক্ষণের মধ্যেই একজন চালক ট্যাক্সি নিয়ে পৌঁছে যায় গ্রাহকের কাছে।

basic-bank

Be the first to comment on "ঢাকার রাস্তায় ‘উবের’ অবৈধ"

Leave a comment

Your email address will not be published.


*