নিউজ ডেস্ক : রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরির ঘটনায় নতুন করে দিশা পাচ্ছে সিআইডি ও সিট। দ্বিতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পরেই নোবেল চুরির ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছিলেন মমতা। তৈরি করেছিলেন তদন্তের নতুন দল। সেই দলই গত ১২ নভেম্বর বোলপুর থেকে গ্রেপ্তার করে প্রদীপ বাউড়ি নামে এক বাউলকে। সন্দেহ নোবেল চুরির ঘটনায় জড়িত রয়েছে সে। এবং, সেই বাউলের হাত ধরেই রবীন্দ্রনাথের নোবেল দেশের বাইরে পাচার করে দেয়া হয়েছে। ২০০৪ সালে অন্য প্রায় ৫৩টি পদকসহ বিশ্বভারতীর সংগ্রহশালা থেকে চুরি হয়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার। চুরির ঘটনার পরেই নোবেল খুঁজে বের করতে তদন্তভার দেয়া হয় সিবিআই’কে। দীর্ঘদিন ধরে তদন্ত করেও নোবেলের সন্ধান পায়নি সিবিআই। শেষ পর্যন্ত বাধ্য হয়েই তদন্তের কাজ বন্ধ করে দেয় সিবিআই। পরে মমতার নির্দেশে ফের তদন্ত শুরু হওয়ায় নোবেল চুরির কিনারা হওয়ার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে।
সূত্র: আজকাল

Be the first to comment on "ফের নোবেল চুরির তদন্ত শুরু"