নিউজ ডেস্ক : যশোরের ট্রাক চাপায় হালিমা বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাঘারপাড়ার ধলগা-বসুন্দযিয়া সড়কের ভিটাবল্লা নামক স্থানে ট্রাকের ধাক্কায় হালিমা বেগম আহত হন। পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হালিমা বেগম মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর গ্রামের ইউনুস আলীর স্ত্রী।
নিহতের স্বামী ইউনুস আলী বলেন, থ্রি হুইলার যোগে গঙ্গারামপুর থেকে অভয়নগরের চেঙ্গুটিয়ায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন হালিমা।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধলগা-বসুন্দিয়া সড়কের ভিটাবল্লা নামক স্থানে ট্রাক ও থ্রি হুইলারের সংঘর্ষে হালিমা বেগম আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

Be the first to comment on "যশোরে ট্রাক চাপায় নারীর মর্মান্তিক মৃত্যু"