শিরোনাম

মুশফিকের পর মাহমুদ উল্লাহর হাজার রান

নিউজ ডেস্ক : ‘ভায়রা ভাই’ মুশফিকুর রহীম ওই ক্লাবের প্রথম সদস্য। তাকে অনুসরণ করে বিপিএলের হাজার রানের ক্লাবের দ্বিতীয় সদস্য হয়েছেন মাহমুদ উল্লাহ। শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরেছে খুলনা টাইটান্স। তবে এই ম্যাচে ৩৮ বলে ৪০ রানে অপরাজিত ছিলেন মাহমুদ উল্লাহ। এই ইনিংস খেলার পথেই বিপিএলের ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে পেরিয়ে গেছেন হাজার রানের মাইলফলক।

এই ম্যাচের পরও খুলনা টাইটান্সের ১১ ম্যাচে ১০ পয়েন্ট থেকেছে। মিরপুরে মাশরাফি বিন মুর্তজার দলের বিপক্ষে ৬ উইকেটে ১৪১ রান করেছিল খুলনা। ৫ উইকেটে জিতেছে কুমিল্লা। তারপরও শেষ চারে খেলার আশা খুব বেঁচে আছে খুলনার।

মাহমুদ উল্লাহ তার চতুর্থ বিপিএল খেলছেন। ৪৮ ম্যাচে ২৭.৩২ গড়ে তার রান এখন ১০১১। সর্বোচ্চ ৬২। ফিফটি চারটি। স্ট্রাইক রেট ১১১.২২। মুশফিকের রান ১১৭১। এবারের আসরে তামিম ইকবাল (৩৬৬) এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক। মুশফিক (৩৪০) দ্বিতীয় স্থানে। ১১ ম্যাচে ৩৫.৪৪ গড় ও ১১৬.৮৪ স্ট্রাইক রেটে মাহমুদ উল্লাহর রান ৩১৯। সর্বোচ্চ রানের তালিকায় তৃতীয় স্থানটি তার। মুশফিকরা হয়তো শেষ চারে যেতে পারবেন না। সেই ক্ষেত্রে তামিম ইকবাল এবং পেছনে থাকা অন্যদের সাথে টুর্নামেন্ট সেরা রান সংগ্রাহকের লড়াইয়ে থাকবেন মাহমুদ উল্লাহও।

basic-bank

Be the first to comment on "মুশফিকের পর মাহমুদ উল্লাহর হাজার রান"

Leave a comment

Your email address will not be published.


*