শিরোনাম

একসঙ্গে তিনজনের সাথে প্রেম করেছেন রণবীর

নিউজ ডেস্ক : নারী মহলে রণবীর সিংয়ের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে না। কিন্তু বি টাউন হিরো হওয়ার আগেও যে তাঁর জনপ্রিয়তা কম ছিল না, সেটাই পরিস্কার বললেন রণবীর।

একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে রণবীরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘‌শোনা যায়, আপনি নাকি একসঙ্গে দু’‌জন নারীর সঙ্গে প্রেম করেছেন?‌’‌
এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে রণবীরের উত্তর, ‘‌না। তথ্যটি ভুল। আমি একসঙ্গে তিনজনের সঙ্গে প্রেম করেছি। ’‌ যদিও গোটা সাক্ষাৎকারটি এখনও টিভিতে দেখানো হয়নি। তবু টিজারেই যা দেখা যাচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে ছোটবেলা থেকেই নারীদের সঙ্গে সম্পর্ক নিয়ে কতটা খোলামেলা রণবীর। যদিও কফি উইথ করণে এসে রণবীর সিং বলেছিলেন, তিনি একটি সংসার চান।
সারাদিন কাজকর্ম সেরে ফিরতে চান বাড়িতে। সেখানে রোজ যেন এক নারীই অপেক্ষা করে বসে থাকেন। বি টাউনে অনেকদিন ধরেই রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেমটা প্রতিষ্ঠিত। রণবীরের অতীতের অভ্যাস টিকে থাকলে শেষ পর্যন্ত দীপিকার সঙ্গে সম্পর্কটা টিকবে তো!‌

সূত্র: আজকাল

basic-bank

Be the first to comment on "একসঙ্গে তিনজনের সাথে প্রেম করেছেন রণবীর"

Leave a comment

Your email address will not be published.


*