শিরোনাম

চারণকবি বিজয় সরকারের ৩১তম মৃত্যুবার্ষিকী

নিউজ ডেস্ক : অসাম্প্রদায়িক চেতনার সুর¯্রষ্টা চারণকবি বিজয় সরকারের ৩১তম মৃত্যুবার্ষিকী (৪ ডিসেম্বর)। বার্ধ্যকজনিত কারণে ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতে পরলোকগমন করেন। পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাকে সমাহিত করা হয়। গুণী এই শিল্পী ২০১৩ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন। ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদরের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর, সঙ্গীতের জন্য ‘সরকার’ উপাধি লাভ করেন। বিজয় সরকারের বাবার নাম নবকৃষ্ণ অধিকারী ও মা হিমালয়া দেবী। বিজয় সরকার নবমশ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। মতান্তরে মেট্রিক (এসএসসি) পর্যন্ত। বিজয় সরকারের দুই স্ত্রী-বীণাপানি ও প্রমোদা অধিকারীর কেউই বেঁচে নেই। সন্তানদের মধ্যে কাজল অধিকারী ও বাদল অধিকারী এবং মেয়ে বুলবুলি অধিকারী ভারতের পশ্চিমবঙ্গে বসবাস করছেন। বিজয় সরকার তার জীবদ্দশায় প্রায় ১৮০০ গান লিখেছেন এবং সুর করেছেন।
বিজয় সরকার গেয়েছেন-যেমন আছে এই পৃথিবী / তেমনিই ঠিক রবে/ সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে…। নবী নামের নৌকা গড়/ আল্ল¬াহ নামের পাল খাটাও/ বিসমিল্ল¬াহ বলিয়া মোমিন/ কূলের তরী খুলে দাও…। কিংবা আল্ল¬াহ রসূল বল মোমিন/ আল্লাহ রসূল বল/ এবার দূরে ফেলে মায়ার বোঝা/ সোজা পথে চল…। গেয়েছেন-পোষা পাখি উড়ে যাবে সজনী/ ওরে একদিন ভাবি নাই মনে/ সে আমারে ভুলবে কেমনে…। ৩১তম মৃত্যুবাার্ষিকী উপলক্ষে বিজয় সরকার ফাউন্ডেশনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আজ (৪ ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "চারণকবি বিজয় সরকারের ৩১তম মৃত্যুবার্ষিকী"

Leave a comment

Your email address will not be published.


*