শিরোনাম

সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুদৃঢ় ব্যবস্থা নিতে হবে: নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক : সন্ত্রাসবাদ প্রসঙ্গে ফের পাকিস্তানকে বিঁধলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বললেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তো বটেই, একই সঙ্গে যারা জঙ্গিদের মদত, আশ্রয়, প্রশিক্ষণ ও আর্থিক সাহায্য দেয় তাদের বিরুদ্ধেও সুদৃঢ় ব্যবস্থা নিতে হবে।

এক্ষেত্রে নীরবতা ও নিষ্ক্রিয়তা সন্ত্রাসবাদী ও তাদের প্রভুদের উত্সাহিত করে তুলবে।
আফগানিস্তানের পটবদলে সাহায্যের জন্য আয়োজিত হার্ট অফ এশিয়ার ষষ্ঠ সম্মেলনে নরেন্দ্র মোদি এসব কথা বলেন।

মোদি বলেন, সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত সমগ্র অঞ্চলের পক্ষেই বিপদ হয়ে উঠেছে।

তিনি আরো বলেন, সন্ত্রাসবাদ ও বাইরে থেকে অস্থিরতা বাড়ানোর চেষ্টা আফগানিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির পক্ষে ভয়ঙ্কর বিপদ হয়ে উঠেছে। এই সমস্যার অবসানের জন্য আফগানিস্তানের মধ্যে শান্তির পক্ষে সমর্থনই যথেষ্ট নয়। এক্ষেত্রে যৌথভাবে সুদৃঢ় ব্যবস্থা গ্রহণেরও প্রয়োজন রয়েছে। শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধেই নয়, যারা সন্ত্রাসবাদীদের মদত, আশ্রয়, প্রশিক্ষণ ও আর্থিক সাহায্য দেয়, তাদের বিরুদ্ধেও সুদৃঢ় ব্যবস্থা নিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আফগানিস্তানের উন্নতি ও মানবিক চাহিদার বিষয়ে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক দায়বদ্ধতা বজায় রাখতে হবে। তিনি আরো বলেন, সন্ত্রাসবাদের নেটওয়ার্ককে ধ্বংস করতে একযোগে জোরাল ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে।

আফগানিস্তানের প্রতি ভারতের দায়বদ্ধতার কথাও উল্লেখ করে মোদি বলেন, কাবুলের পাশেই রয়েছে নয়াদিল্লি।

সম্মলনে পাক প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজসহ প্রায় ৩০ দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সূত্র: এবিপি

basic-bank

Be the first to comment on "সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুদৃঢ় ব্যবস্থা নিতে হবে: নরেন্দ্র মোদি"

Leave a comment

Your email address will not be published.


*