শিরোনাম

দীপিকা থেকে রণবীরকে দূরে থাকতে বললেন আদিত্য

নিউজ ডেস্ক :  ‘দীপিকার থেকে দূরে থাকো’ পরিষ্কার কথা এটাই। বিভিন্ন মাধ্যমে যেমন ভাবেই কথাটা শোনা যাক না কেন, আসল কথা এটাই।
দীপিকা-রণবীরের প্রেম নিয়ে কম মুখরোচক গল্প হয়নি ইন্ডাস্ট্রিতে। মাঝে আবার তাতে ভাটাও পড়েছিল। তখনই আবার ভক্তদের মধ্যে গুঞ্জন। তাহলে কি সত্যিই ভেঙে গেল, এই সেলেব কাপল অ্যাফেয়ার।
এমন কথা উঠতেই তাতে পানি ঢাললেন দুই তারকা। হাতে হাত রেখে পার্টি অথবা আউটিং। তারপর তো ‘পদ্মাবতী’ ছবির সূত্রে সেই প্রেমে আবারও জাগল। কিন্তু এই বসন্তের শত্রু হয়েই যেন সামনে আসে হাজির হয়েছেন আদিত্য চোপড়া। দীপিকার থেকে দূরে থাকতে নির্দেশ দিলেন রণবীর সিংকে। কিন্তু কেন?
নিজের ছবির প্রযোজনেই এমন কড়া নির্দেশ আদিত্যর। তার ‘বেফিকরে’ ছবির তারকা যে রণবীর। তাই এই মুহুর্তে দীপিকার সঙ্গে অফ-স্ক্রিন মাখামাখি মোটেই পছন্দ নয় তার। তিনি চান, ছবির দিকেই মনোনিবেশ করুন রণবীর। তারপর বাকি সব কিছু। বিগ বস আদিত্যের নির্দেশে অবশ্য রণবীরের কি প্রতিক্রিয়া তা এখনও জানা যায়নি।

basic-bank

Be the first to comment on "দীপিকা থেকে রণবীরকে দূরে থাকতে বললেন আদিত্য"

Leave a comment

Your email address will not be published.


*