শিরোনাম

পুতিন বলছেন চালাক ট্রাম্প নতুন দায়িত্ব বুঝতে পারবেন

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন চালাক লোক। এবং চটজলদিই তিনি তার নতুন দায়িত্ব বুঝে নিবেন।
এনটিভি টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিন এর আগে প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন যে, ট্রাম্প যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক পুনঃস্থাপনে সহায়তা করবেন। আর জানুয়ারিতে ট্রাম্পের অভিষেকের আগে পুতিন পশ্চিমবিরোধী কোনো বাগাড়ম্বরও করবেন না।
পুতিন বলেন, “যেহেতু তিনি ব্যবসা-বাণিজ্যে সফল হয়েছেন সেহেতু প্রমাণ হয়ে যায় যে, তিনি একজন চালাক লোক। আর চালাক লোক হওয়ার কারণেই তিনি দ্রুত এবং পুরোপুরি ভাবে প্রেসিডেন্ট হিসেবে তার আরেক পর্যায়ের দায়িত্বও বুঝতে পারবেন। ”
তবে ট্রাম্প বিরোধীরা পুতিনের এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেচছেন। তারা নির্বাচনের সময় থেকে ট্রাম্পের রীতিবিরুদ্ধ কার্যকলাপের সমালোচনা করছেন।
ওদিকে চীন শনিবার একটি কুটনৈতিক বিক্ষোভ করেছে ট্রাম্পের বিরুদ্ধে। কারণ ট্রাম্প তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এর সঙ্গে ফোনে কথা বলেছেন। ১৯৭৯ সালে জিমি কার্টার তাইওয়ানকে একক চীনের অংশ হিসেবে মেনে নেওয়ার পর থেকে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট তাইওয়ানের সঙ্গে কথা বললেন।
পশ্চিমের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বিষয়ে কথা বলতে গিয়ে পুতিন বলেন, একটি একক অক্ষশক্তি নিয়ন্ত্রিত পৃথিবী সৃষ্টির প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আমি মনে করি এটা এখন আর কারো কাছে গোপন নেই। সকলেই এটা দেখতে পাচ্ছে যে, আমাদের অনেক অংশীদার ইতিমধ্যেই আন্তর্জাতিক আইনের মূলনীতিসমুহের প্রতি অনুগত থাকতে পছন্দ করছে। কারণ বিশ্বশক্তিসমুহের মধ্যে ক্ষমতার ভারসাম্য ধীরে ধীরে পুনঃস্থাপিত হচ্ছে।
পুতিন বলেন, অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে রাশিয়া তাদের স্বার্থের প্রতি সম্মান প্রদর্শন করবে।
সূত্র: রয়টার্স

basic-bank

Be the first to comment on "পুতিন বলছেন চালাক ট্রাম্প নতুন দায়িত্ব বুঝতে পারবেন"

Leave a comment

Your email address will not be published.


*