শিরোনাম

১০০ কোটির ক্লাবে শাহরুখের ‘ডিয়ার জিন্দেগি’

নিউজ ডেস্ক : কিং খান মানেই সাফল্য। তিনি যে চরিত্রেই অভিনয় করুন না কেন তাতেই সোনা ফলবে।

ভারতজুড়ে যখন টাকার নোট নিয়ে জলঘোলা চলছে, তখন সেই মন্দার বাজারেও ১০০ কোটির ব্যবসা করে ফেলল ‘ডিয়ার জিন্দেগি’। শাহরুখ এবং আলিয়া অভিনীত ‘ডিয়ার জিন্দেগি’ বক্স অফিস রেকর্ড এবং রেসপন্স এখনও পর্যন্ত পজিটিভ।

মাত্র ৯ দিনেই গৌরি শিন্ডের এই ছবি ৫০ কোটি ছাড়িয়ে গিয়েছে। নিন্দুকদেরও প্রশংসা এই ছবিকে ঘিরে।

এত খুশির খবর যেখানে রয়েছে সেখানে সেলিব্রেশন তো হতেই হবে। পাশাপাশি রয়েছে আরও একটি কারণ, আর তা হল, বিশ্বজুড়ে সাফল্য। বিশ্বজুড়ে ১০০ কোটিরও বেশি আয় করেছে ‘ডিয়ার জিন্দেগি’।

মনে করা হয়েছিল ‘কাহানি টু’ রিলিজের পর ‘ডিয়ার জিন্দেগি’র মুখ থুবড়ে পড়বে, কিন্তু বাস্তবে তা একেবারেই হয়নি। দর্শকদের মন ইতিমধ্যেই জয় করে ফেলেছে এই ছবি, আর তারই প্রভাব পড়ছে বক্স-অফিসে। বাদশাই যে শেষ কথা তা আবারও প্রমাণ করে দিল এই ছবির সাফল্য।

 

basic-bank

Be the first to comment on "১০০ কোটির ক্লাবে শাহরুখের ‘ডিয়ার জিন্দেগি’"

Leave a comment

Your email address will not be published.


*