শিরোনাম

রাজধানীতে অস্ত্র-গুলিসহ পাঁচ ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক :  রাজধানীর বাড্ডা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্দেহভাজন পাঁচ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। আজ সোমবার সকালে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের বার্তায় এই তথ্য জানানো হয়।

আটকরা হলেন- মো রুবেল শেখ, মো. সোহেল আহমেদ, মো. বাসেত শেখ, আব্বাস মিয়া ও আরিফুল ইসলাম আরিফ।

মোবাইল বার্তায় বলা হয়, আটক হওয়া ব্যক্তিরা অস্ত্র ব্যবসায়ী। তাঁদের কাছ থেকে চারটি অবৈধ বিদেশি পিস্তল, নয়টি ম্যাগাজিন ও ৩৮টি গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি র‍্যাব। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

 

basic-bank

Be the first to comment on "রাজধানীতে অস্ত্র-গুলিসহ পাঁচ ব্যবসায়ী আটক"

Leave a comment

Your email address will not be published.


*