শিরোনাম

টাকার বিনিময়ে সাবেক স্বামীকে বিয়ের প্রস্তাব ম্যাডোনার!

নিউজ ডেস্ক : সাবেক স্বামী শন পেনকে ভুলতে পারেননি মার্কিন পপ তারকা ম্যাডোনা। যদিও দুই যুগেরও বেশি সময় আগে শেষ হয়ে গেছে তাদের দাম্পত্য জীবন। এবার তাই জনসমক্ষেই পেনকে আবারও বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন তিনি। দাতব্য কাজের জন্য শন পেনকে দেড় লাখ ডলারের বিনিময়ে এই বিয়ের প্রস্তাব দেন বিখ্যাত এই পপ তারকা।
কেবল অভিনয় আর পরিচালনা নয়, মানবতার স্বার্থে দানের কারণেও বিশ্বব্যাপি পরিচিত শন পেন। যুক্তরাষ্ট্রের মায়ামিতে ম্যাডোনার একটি দাতব্য আয়োজন ‘রেইজিং মালাউয়ি’তে অতিথি হয়ে এসেছিলেন তিনি।
১৯৮৫ সালে নিজেদের বিয়ের দিনের কিছু অপ্রকাশিত ছবি নিলামে তোলেন ম্যাডোনা ও শন পেন। এরপর এই জুটি নিলামে তোলেন ১৯৮৫ সালে তাদের বিয়ের দিনে তোলা অপ্রকাশিত আরও কিছু ছবি।
দানের অর্থ সংগ্রহের জন্য খোলামেলা পোশাক পরিহিতা ম্যাডেনাকে এদিন একটু আগ্রাসীই দেখাচ্ছিল। নিজের ব্যবহৃত একটি কণ্ঠহার বিক্রির সময়ই সাবেক স্বামী পেনকে আবারও বিয়ের প্রস্তাব দেন ‘লাইক আ ভার্জিন’ খ্যাত শিল্পী!
পেনও কিন্তু রাজি ছিলেন ম্যাডোনার প্রস্তাবে; তবে নিলামে দেড় লাখ ডলারেরও বেশি অর্থ হেঁকে তাকে হারিয়ে দেন অনুষ্ঠানে উপস্থিত আরেক অতিথি। পেনকে তাই সন্তুষ্ট থাকতে হয় ম্যাডোনার সঙ্গে হাতকড়া পড়ে মঞ্চে দাঁড়াতে পেরেই। হাতকড়াটি দেখিয়ে ঠাট্টাচ্ছলে ম্যডোনা বলে ওঠেন, “আমাদের বিয়ের অনেক মুহুর্তের মতোই। আমি এখনও তোমার ভালোবাসায় ডুবে আছি। ”
১৯৮৫ সালে বিয়ের পর চার বছর টিকেছিল ম্যাডোনা, পেন-এর দাম্পত্য। ১৯৮৯ সালে বিচ্ছেদে হয় তাদের। এরপর পেন বিয়ে করেন অভিনেত্রী রবিন রাইটকে। অন্যদিকে, পেন-এর সঙ্গে সংসার ভাঙার পর ব্রিটিশ নির্মাতা গাই রিচিকে ম্যাডোনা বিয়ে করেছিলেন ২০০০ সালে। আট বছর পর সেই দাম্পত্যেরও ইতি ঘটে বিচ্ছেদে।

basic-bank

Be the first to comment on "টাকার বিনিময়ে সাবেক স্বামীকে বিয়ের প্রস্তাব ম্যাডোনার!"

Leave a comment

Your email address will not be published.


*